গণতন্ত্র
ধর্ম vs ‘গণতন্ত্র’ -------------------------------------------- কুকুর মাতার কাছে তার সব সন্তানই সমান সে হলদে কালো যাই হোক এই হল তার মাতৃধর্ম । কিন্তু ভারত মাতার সব সন্তানেরা সমান অধিকার পাবে তো?আমি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত না দিয়ে জিঞ্জাসা করতে চাই ? হাজার হাজার কোটি কালো টাকার মালিকদের বিরুদ্ধে এফ আই আর হল না? কিন্তু একজন কবি অন্যায়ের বিরুদ্ধে কবি তা লিখেছেন বলে তাঁর বিরুদ্ধে এফ আই আর হল?এ কোন দেশে আমরা বাস করছি ? সোশ্যাল মিডিয়াই বুঝিয়ে দিচ্ছে, নিজের কথাটা বলার অবিচ্ছেদ্য অঙ্গ,... সোশ্যাল মিডিয়া নেহাতই একটা আয়না। যে আয়নায় দেখতে পাই, বাক্স্বাধীনতার বিকাশ ও শ্রীবৃদ্ধির নাম করে সেই স্বাধীনতার উপর কী ভয়ঙ্কর আক্রমণের তরবারি এই সমাজে নেমে আসছে। তরুণ কবি, সমাজসচেতন, দ্রুত চলমান কবিমন। মানুষের দুর্গতি নিয়ে তৈরি হওয়া কবিতায় আবেগবিস্ফোরণ হয়। একটি কবিতা লেখার পর কবিতার প্রেক্ষিতটা কী, তা নিয়ে এক বিন্দু না ভেবে কেবল বিচ্ছিন্ন দু’একটি শব্দ নিয়ে এই বিস্ফোরণ ঘটতে পারে। প্রতিবাদী কবিতা, কিন্তু কীসের প্রতিবাদ তা না ভেবেই ‘এত প্রতিবাদ কেন’ প্রশ্ন খড়্গহস্ত হয়ে...