Posts

Showing posts from March, 2024

কলকাতার হারিয়ে যাওয়া কাঠ খোদাই শিল্প

Image
হারিয়ে যাওয়া। কাঠ খোদাই গুরুত্ব জানেন?? আজ বলবো পুরাতন কোলকাতার গল্প। আজ আপনার মোবাইলে বই পেয়ে যান pdf আকারে। কিন্তু সেই সময়টা ছিলো আলাদা।ছাপাখানায়। একটি একটি অক্ষর সাজিয়ে , ছাপিয়ে তুলে ধারা হতো বই। হ্যারিসন রোড হয়ে চিৎপুর , এখানেই চাপা পরে আছে বই ছাপানোর রূপকথা গল্প জিয়োন কাঠি। হ্যা এখানেই থেকেই উনিশ শতকের কাঠ খোদাই বা wood carving কাজ হতো। ছোটো ছোটো ঘুপচি ঘরতে এক নাগাড়ে কিছু মানুষ কাঠের উপর কাঠ রেখে বাটালি আর হাতুড়ির ঘা মেরেই চলতো রাত দিন। চারপাশের কি চলছে তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা ছিলো না। এখানে খদ্দেরের ভিড় তেমন নেই,। কাঠের উপর উল্টো অক্ষর কাটচলেছে, কোনও ঘরে আবার কাপড় ছাপার নকশা তোলা হচ্ছে। কোন ঘরে আবার সন্দেশের জন্য কাঠের ছাঁচ কাটার কাজ হতো। উত্তর কলকাতার এই রাস্তার স্মৃতি মনে পড়ে কি আপনার ? সেই সময় বাড়িতে যে পঞ্জিকা আসত, তা এই কাঠের ব্লক থেকেই ছাপা । দারুণ সব ছবি, বিশেষ করে মনে করে দেখুন ফুল ফলের এমনকি বীজের বিজ্ঞাপন থাকতো। নিখুঁত ছবি,বড় লাল মূলা তার মধ্যে একটি ফুল, আবার ফুলকপি, বাঁধাকপির ছবি,, এসবই ছিল কাঠের ব্লক থেকে তৈরি করা। আর ওইসব অন্ধকার ছোটো ছোট...