Posts

Showing posts from December, 2016

নগদ

Image
একদম খাঁটি কথা। পেপার মানির থাকার মধ্যে অনেক রকম অনর্থ রয়েছে। সবচেয়ে বড়ো অনর্থটি হলো, আমি বাড়িতে পেপার মানি রেখে দিতে পারি। অলসভাবে সে যদি পড়ে থাকে, তবে তার চেয়ে অনর্থ আর কিছু হয় না। না সে মূল্যসূচকের সঙ্গে তাল রাখতে পারছে। না সে খাটছে। না সে ছুটছে। সে কেবল আছে। কিন্তু শুধু থাকা তো তার কাজ নয়। যেমন, বাড়ির কাজের লোক। বাড়িতে কাজের লোক থাকার কোনো মানে নেই, যদি সে কাজ না করে। তেমনি মানি যদি না খাটে, না ছোটে, তবে সে মানি-ই নয়। পেপার মানি বাড়িতে কুলুঙ্গিতে, ড্রয়ারের তলায়, তোষকের নিচে এইভাবে রেখে দেওয়া যায়। আছে, এবং নেই -- এই অনস্তিত্বে। এটা পেপার মানির অন্যতম বড়ো অনর্থ। ইলেকট্রনিক মানিতে এই অনর্থ নেই। ওটা থাকা মানেই খাটা, ছোটা। ... 'আপনার অর্থ'-তে 'আপনার' ভাগ কমা, 'অর্থ'-র ভাগ বাড়া। আপনার ক্ষমতা কমা, অর্থ-র ক্ষমতা বাড়া। BUT  এইটা একটা মারাত্মক তথ্য। এবং নোট অধিগ্রহণের খেলাটা ঘুরিয়ে দিতে সক্ষম। সংক্ষেপে ব্যাপারটা এই : সংসদে মন্ত্রী তথ্য দিয়েছিলেন, ৫০০ এবং ১০০০ টাকার নোটে মোট ১৪.৫ লক্ষ কোটি টাকার মতো রয়েছে। এজি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে -- সরকার আশা...