Posts

Showing posts from May, 2023

বাদাই গান

Image
বাদাই গান শুনেছেন কখনো?? বাদাই গান সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলতে হয়।'বাদাই‘ শব্দটি এসেছে, বিবরণ বা বাদ–বিতণ্ডা। ব্যুৎপত্তিগত অর্থ[বি+ষ(সৎ)। আসলে বাদাই গানের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়।শ্রীকৃষ্ণের জন্মকাহিনি এবং মহাভারত থেকে বিভিন্ন কটূ প্রশ্ন এক পক্ষ গানের মাধ্যমে অন্যপক্ষে করে।অন্যপক্ষ সেই প্রশ্নের জবাব দিয়ে আবার নতুন প্রশ্নের করে।এভাবেই লড়াই চলতে থাকে যতক্ষণ না একপক্ষ হার স্বীকার করছে। প্রাচীন লোকগানগুলির মধ্যে বাদাই গান অন্যতম । শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী নিয়ে বাদাই গান রচিত হত শুরুতে । এই গানের আসর বসত মূলত গ্রামের নাট মন্দিরে,বারোয়ারি তলায় বা কোনও অভিজাত গৃহস্থের বাড়ির উঠনে । আবার বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অভিনয়ের করে গান গেয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো শিল্পীরা।সাথে বাদ্যযন্ত্র হিসাবে থাকতো ঢোল,কাঁসি,বাঁশি,বাঁশরী, খঞ্জনি, নুপূর প্রভৃতি । কীর্তনের সুরে বাদাই গান গাওয়া হলেও পরবর্তী সময়ে টপ্পা, ঝুমুর, গাজনের সুরের গান গাইতে শুরু করেন শিল্পী রা । সময়ের সাথে সাথে বাদাই গানের ভাষা ও সুরে লাগে আধুনিকতার ছোঁওয়া লেগেছিল । তাই গানের উপস্থাপনা একই থাকলেও ভাষায় ধর্মীয় কাহিনীর ...

জল ভরা মিষ্টি

Image
জানেন কি জলভরা মিষ্টি তৈরি হয়েছিল কিভাবে? জামাই ষষ্ঠীতে জামাইকে মিষ্টি খাওয়ানোর রীতি আছে কিন্তু এই জামাই ষষ্ঠীতে বাঙালীকে দিয়ে ছিলো নতুন মিষ্টি।ভদ্রেশ্বরের তেলেনীপাড়ায় বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ির দাবিতেই এই মিষ্টি প্রথম বানান তালের শাঁস বানান সূর্য মোদক। ১৮১৮ সালে ছিলো। প্রথম জামাইষষ্ঠীতে নতুন জামাইকে ঠকানোই ছিল এটি বানানো হয়। কড়াপাকের সন্দেশের ভিতর গোলাপজল ভরে তৈরী হয় তালশাঁস আকৃতির এই মিষ্টিটি। বন্ধ্যোপাধ্যায় বাড়িতে যখন জামাইষষ্ঠীর দিন জামাই এলে তাকে খেতে দেওয়া হল এই বিশেষ মিষ্টি। মিষ্টিটা খেতে নিয়ে জামাই যেই তাতে এক কামড় মারলো, তখন মিষ্টির ভিতরে থাকা গোলাপ জল বেরিয়ে এসে তাঁর পাঞ্জাবিতে পরে মাখামাখি হয়ে গেলো, ঠকে গেলো জামাই। বাঙালি জন্য তৈরি হল এক নতুন মিষ্টি।তালের শাঁসের আকৃতির হওয়ায় এই মিষ্টির নাম দেওয়া হল জল ভরা তালশাঁস। হুগলির সূর্য মোদকের তৈরি জলভরা তালশাঁস মিষ্টি বিখ্যাত হয়ে গেলো। চন্দননগরের জিটিরোডের পাশে সূর্য মোদকের দোকান আজও আছে। এই দোকানের জলভরা তালশাঁসের খুব বিখ্যাত। তবে বাংলার প্রায় সব দোকানেই এই মিষ্টি এখন পাওয়া যায়। সূদুর কনৌজ থেকে জলভরা এই মিষ্টির জন্য...

শীতলা গান

Image
শীতলার পালা গান এখনো কতটা প্রাসঙ্গিক? সমাজতান্ত্রিক দেশে এক বৈশিষ্ট্য আমাদের জীবন শিরা উপশিরা রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত।এরা নতুন নতুন তত্ত্ব আমদানি করে নিজেদের স্বার্থে।মাঝে মাঝে শোনা যায় বহিরাগত জন্য বাংলা ও বাঙালি সমাজ ধংসের মুখে। আসলে বহিরাগতরা এর জন্য বোধহয় দায়ী নয়। শহরের ভাষাটি খিচুড়ি ভাষায় পরিনত হয়েছে এর জন্য পেটের দায়ে এ বাংলায় কাজ করতে আসা মানুষ গুলো দায়ি নয়। ভারত বর্ষের বাহিরে বহু শহরে কাজের বাজার এখন বাঙালিদের দখলে এবং ক্ষুদ্র ব্যাবসা গুলো ও বাঙালির দখলে তাবলে সেই দেশ ও শহর থেকে তাদের ভাষা সংস্কৃতি কে হারিয়ে ফেলে নি। বাংলা ভাষার বিপদে মুখে পড়ে আছে এই মন্তব্যটি আসলে কোলকাতা ও তার শহরতলী অঞ্চলের ছবি দেখে বলতে পারেন। আসলে ভাষায় নদীর মতো এতে বহু শব্দ এসে যুক্ত হয়। বাংলার শব্দ গুলো বিশ্লেষণ করুন, বহু শতাব্দী ধরে এখানে অনেক শব্দ আছে যা বাংলার নয়। তবে একটা বিপদ এসেছে। বিশ্বায়নের ফলে বহির সংস্কৃতির দ্বারা আমরা বড় প্রভাবিত হয়ে নিজেদের সংস্কৃতি হারিয়ে ফেলেছি। বিশেষ করে লোক সংস্কৃতি প্রতি আমদের বিশেষ যত্নবান হওয়া উচিত। লোক সংস্কৃতি আসলে শুধু পূজা পার্বণ নয়। ...