Posts

Showing posts with the label লোক সংস্কৃতি উৎসব

ঘেটু পূজা

Image
ঘেঁটু পূজা কি? ভিটা কুমার বা ঘেঁটু ঠাকুর কে ? সাধারণ ভাবে আমাদের বাংলায় শীতকাল থেকে গরম কাল হবার সময় অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় চুলকানি ,খোস, ঘা-পাঁচড়া-র মতো রোগের মতো আরো আবির্ভাব ঘটে। এই রোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই অনেক গুলি লৌকিক এবং পৌরাণিক ঘেটু, ভিটাকুমার থেকে শীতলতার মতো দেবী দেবতার পুজোর উদ্ভব বলে মনে করা হয়। প্রথমেই বলি ঘেটু আমরা বন জুঁই ফুল বলি। ঘেটু কে ভাঁট গাছ বলা হয়। এর ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এর পাতার রস শিশুর জ্বর দূর করে। তবে সনাতন ধর্মালম্বীরা ভাঁট ফুল দিয়ে ভাঁটি পূজা করে। গ্রাম বাংলার কৃষিজীবী মানুষেরা বিভিন্ন এলাকায় ভাঁট ফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করে ফাল্গুনের শেষ দিনটিতে। তবে এ পূজা শুরু হয় মাসের প্রথম দিন থেকেই। বাংলাদেশের বৃহত্তর যশোর-খুলনা, বরিশাল-ফরিদপুর অঞ্চলের মানুষ ভাটি পুজো করে। মূলত ভাটি অঞ্চলের পুজো বলেই একে ভাটি পুজো বলা হয়। ভিটা তৈরি করা হয়,ঘরের কাছে, তার চারদিকে গাছের কাণ্ড দিয়ে বর্গাকার ঘর তৈরি করা হয় , এর পর প্রতিদিন সন্ধ্যায় পূজা দেওয়া হয় , ভাঁট ফুল সংগ্রহ করে এবং পূজা শেষ হয় ফাল্গুনের শেষ দিনে। সেদিন সকালে শিশুরা ভাঁট ফুল সংগ্রহ করে...