ছোট রাস বাড়ি

বড় রাস বাড়ি নিয়ে লিখছি আগে। এবার ছোট রাসবাড়ি, সম্পর্ক বলি। দক্ষিণ কোলকাতা টালিগঞ্জের আদি গঙ্গা এর পাশ এই ছোট্ট রাস বাড়ি। এখনও এদের পুরোনো ঘাট বহাল তবিয়তে আছে যদিও এখন এখানকার জল  অপরিষ্কার। বাওয়ালীর মন্ডল পরিবারের তৈরি এই রাস বাড়ি। তথ্য অনুযায়ী ১৮৪৭ সালের এপ্রিল মাসে মন্দির প্রতিষ্ঠা হয়। প্রায় দুই শতকের ইতিহাস সাক্ষী এই মন্দিরটি। কোলকাতার এই প্রাচীন দেবালয় মধ্যে একটি এটি। কলকাতার বুকে আদি গঙ্গার ধারে এরকম কিছু পুরানো মন্দির আজও আছে। কালিঘাট যদিও ছত্রভোগ অবধি এই হারিয়ে আদি গঙ্গা পাশ যদি ঘুরতে যান, বাংলার বহু ইতিহাস খুঁজে পাওয়া যাবে এই সব আদি স্থাপত্য নিদর্শন গুলো থেকে।


তবে চেতলা-টালিগঞ্জ এলাকায়  আসলে ২৬৫ বছরের গৌরবময় কলিকাতার ইতিহাস অবহেলায় পরে আছে।দক্ষিণ কলিকাতার টালিগঞ্জ এলাকায় অবস্থিত ৩ টি মন্দির খুব কম মানুষের অজানা।


(১) বড় রাস বাড়ি (২) ছোট রাস বাড়ি
(৩) রাধকান্ত মন্দির


লোক কথা অনুযায়ী রাজপুত আক্রমনের সময়,  ইংরেজদের সহায়তা করায় তাঁরা  বাওয়ালির মণ্ডল জমিদারদের একলক্ষ হেক্টর জমি দিয়েছিলেন পুরস্কারস্বরূপ। এবং রবার্ট ক্লাইভের আমন্ত্রণে ১৭১০ সালে  বাওয়ালি জমিদারদের  এক বংশধর রামনাথ মন্ডল এবং মানিক মন্ডল টলিগঞ্জে বসতি স্থাপন করেন।
প্রাচীন কলকাতার বাওয়ালি জমিদার পরিবার দ্বারা সপ্তদশ শতকে  নির্মিত হয়েছিল এই মন্দির গুলি। ছোট রাস বাড়ি মন্দির চত্তরটি আদি গঙ্গার পাশেই।মন্দিরের সামনেই রয়েছে তৎকালীন তৈরি রাসবাড়ি ঘাট এখনো আছে।  পিয়ারিলাল মন্ডল এবং মনিমোহন মন্ডল তৈরি করেছিলেন ছোট রাসবাড়ি ।মন্দিরটি নবরত্ন স্থাপত্যশৈলীতে তৈরি।উঠোন এর চেহারা পুরোটাই দাবার ছকের মতো।

 প্রসঙ্গে বলে রাখা ভালো বড় রাস বাড়ি চত্তরটি ২টি ভাগে ভাগ করা আছে।একটি হলো ১২টি শিব মন্দিরের একটি চত্বর এবং আর একটি হলো নবরত্ন স্থাপত্যশৈলীর আদলে তৈরি আটচালা মন্দির।যার নাম রাধনাথ মন্দির বা রাধকান্ত মন্দির।১৭৯৬ সালে বাওয়ালি জমিদার এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন।মন্দিরের সামনে রয়েছে বেশ কয়েকটি বিশালাকৃতির স্তম্ভযুক্ত দালান চত্বর।কথিত আছে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরটি এই নবরত্ন স্থাপত্যশৈলীতে তৈরি করতে চেয়েছিলেন । আসলে এই পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে। 

Comments

Popular posts from this blog

ব্যারকপুর অন্নপূর্ণা মন্দির

মাদপুরের মা মনসা

হরিনাভি