জোড়া শিবমন্দির

বারুইপুর থানার শাসন গ্রামের জোড়া মন্দির
  শিবমন্দির দাঁড়িয়ে আছে টেরাকোটার পুরাকীর্তির  হিসাবে। আছে একটি দূর্গা দালান।

 গ্রামের পূর্বদিকে আদিগঙগা মজা গেছে তার ঠিক পশ্চিমে যুবকসমিতির পাশেই এই শিবমন্দির দুটি আছে। 

শশ্মান থেকে নাম এসেছে শাশন, যদিও শাশন গ্রামটির নামকরণ ঘিড়েও অনেক মতবিরোধ আছে৷ গ্রামের কিছু দূরে কীর্তনখোলা মহাশ্মশান হিসাবে অনেক পুরনো চৈতন্য দেবের সময় নাকি এখানে খোল ভেঙে গিয়েছিল৷ 
বরুইপুর থানার গোবিন্দ পুর  গ্রাম থেকে আবিস্কৃত হয়েছে লক্ষনসেনের একটি তাম্রসাসন ৷ তাতে বিড্ডর শাশন ও ধর্মনগর নামের দুটি গ্রামের উল্লেখ পাওয়া যায়৷ ধর্মনগর গ্রামটিও বারুইপুরের কাছেই অবস্থিত ৷শাশন নাম এখান থেকে এসেছে বলে পন্ডিতদের ধারণা।ধর্মনগর থেকে ধামনগর হয়েছে৷ আসলে ধোপাগাছি- ধামনগর হিসেবেই পরিচিত৷ গ্রামে প্রচলিত আছে আগে কোনো ধর্মরাজের থান ছিল৷ তবে বেশকিছু  পঞ্চানন্দ ও ধর্মরাজের থান আছে।

অন্যদিকে  "বিড্ডর"  বিড়াল গ্রামে পরিনত হয়েছে বলে ধারণা করা যায়৷ ধোপাগাছি গ্রামের কাছে বিড়াল গ্রাম৷
বিড্ডর পরবর্তীতে বিড়াল হয়েছে তার জোরদার প্রমান, চিহ্নিত  হয়েছে ঢিপি যার তলায় সুপ্রাচীন দুর্গের নিদর্শন বা দুর্গপ্রাচীরের ধ্বংসাবশেষ বলে অনুমান করেছিলেন শ্রদ্ধেয় কালীদাস দও৷ যা নিয়েও অনেক অনুসন্ধানের প্রয়োজন ।
 
এই শাসন গ্রামের পাশের গ্রাম শিখরবালি, কুন্দরালি , দক্ষিণ কল্যাণ পুর যার পুরাতাত্ত্বিক দৃষ্টিকোণের বিশেষ ভূমিকা রয়েছে৷ আর মৃৎশিল্প একটি জনপ্রিয় জায়গা এই শিখর বালি।

Comments

Popular posts from this blog

ব্যারকপুর অন্নপূর্ণা মন্দির

মাদপুরের মা মনসা

হরিনাভি