আল্লাদী পুতুল

পশ্চিমবঙ্গের বীরভূমের রাজনগরের মৃৎশিল্পীরা একসময় তৈরি করতেন কাঁচা মাটির আহ্লাদী পুতুল। এখন নেই। যতদূর জানি, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুরের বিখ্যাত শিল্পী ছিলেন মন্মথ দাস। তিনি যদিও এই অঞ্চলে এক নিজস্ব ঘরানায় পুতুল তৈরি শুরু করেছিলেন। তাঁর পৌত্র শম্ভুনাথ দাস এখনও পোড়ামাটির রঙিন পুতুল বানিয়ে থাকেন। আগে মজিলপুরে টেপা পুতুল পাওয়া যেত, তবে বর্তমানে এখানকার পুতুলগুলো এক-খোল আর দু-খোল ছাঁচে প্রস্তুত করা।  এখানে মজিলপুরে নানা বিষয়ের পুতুল পাওয়া যায়, পাওয়া যায় আহ্লাদ-আহ্লাদী পুতুল ও।
তবে একটি বিশেষ পুতুল কে আহ্লাদী পুতুল কেন বলা হয় জানি না।আহ্লাদি পুতুল মানে যে পুতুলগুলো সত্যি বেশি আহ্লাদি  কিনা তা জানি না। কিন্তু  সব পুতুলই   আহ্লাদে কে মন ভুলিয়ে আমাদের রেখেছে যুগের পর যুগ ধরে তা নিশ্চিত ভাবেই বলা যায়

Comments

Post a Comment

Popular posts from this blog

হরিনাভি

ব্যারকপুর অন্নপূর্ণা মন্দির

মাদপুরের মা মনসা